Logo
শিরোনাম
পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২ নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু

পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে অপহরণের শিকার তিন রাবার বাগান শ্রমিককে পুলিশের জোরালো তৎপরতায় উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানের চাপে অপহরণকারীরা শেষ পর্যন্ত শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও অপহরণ আতঙ্ক পুরোপুরি কাটেনি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার আলীক্ষ্যং ২৮০ নং মৌজার অন্তর্গত বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে সশস্ত্র দুর্বৃত্তরা তিন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত শ্রমিকরা স্থানীয় বিএনপি নেতা ও বাইশারী ইউনিয়নের সাবেক সভাপতি আবদুল করিম বান্টুর মালিকানাধীন বাগানে কর্মরত ছিলেন।
ঘটনার পরপরই নাইক্ষ্যংছড়ি থানার
অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হকের দিকনির্দেশনায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান শনাক্তের চেষ্টা চালানো হয় এবং সম্ভাব্য পাহাড়ি এলাকায় নজরদারি বাড়ানো হয়। পুলিশের ধারাবাহিক চাপ ও অভিযানের মুখে অপহরণকারীরা অপহৃতদের কক্সবাজার জেলার রামু উপজেলার দুর্গম বদ্যপাড়া এলাকার গহীন পাহাড়ে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিককে উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত শ্রমিকদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “দ্রুত সময়ের মধ্যে সমন্বিত অভিযানের মাধ্যমে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। এটি একটি ব্যতিক্রমী ঘটনা, কারণ কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই তাদের উদ্ধার করা গেছে। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, বাগান মালিক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল করিম বান্টু পুলিশের এই সফল অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে কোনো অর্থ লেনদেন ছাড়াই আমার বাগানের শ্রমিকদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে শ্রমিক অপহরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে পুলিশের এই সফল অভিযান অপহরণ প্রতিরোধে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!