Logo
শিরোনাম
পরিবারের কান্না’র আহাজারি পটিয়ায় নিরীহ সিএনজি চালক কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি! লামায় হিটস্ট্রোকে আক্রান্ত ১৮ শিক্ষার্থী অসুস্থ রাজস্থলী বাঙ্গালহালিয়ার শশ্মানে পাশে কুড়িয়ে পাওয়া সেই নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘ছোটমণি নিবাসে’ বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলতি বোরো মৌসুমে ঈদগাঁওতে জমে উঠেছে শ্রমিক কেনা-বেচার হাট নানা আযোজনে নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পোকখালীতে জিয়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ির বাইশারী-ঈদগড় সড়ক উন্নয়ন দৃশ্যমান -দূর হচ্ছে দীর্ঘদিনের ভোগান্তি

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ -রাঙামাটির বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ  কর্তৃক পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিলাইছড়ি এর আয়োজনে  জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ উপলক্ষে  এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা মেডিকেল অফিসার ডা. নূর মোহাম্মদ, ডা. নাফিসা আনজুম, ডা.মোঃ ওমর ফারুক, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন বেগম, সহকারী শিক্ষিকা মোনালিসা পাংখোয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সুইচিং মার্মা,স্টোর কিপার হিমেল ত্রিপুরা,অফিস সহকারী সুমন তঞ্চঙ্গ্যা প্রমূখ। এতে ৩য় ও ৫ম শ্রেণি ছাত্র- ছাত্রীদের চিত্রাঙ্কন এবং ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।   বিজয়ীদের সমাপনী দিনে পুরস্কার বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!