পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া সরকারি রেজিষ্ট্রেশনকৃত অটো টেম্পো সিএনজি সমবায় সমিতির অধীনে আনোয়ারা – মুরালি রোড় লাইনম্যান নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
(২৮ এপ্রিল মঙ্গলবার) বৈলতলী রোড়ে
সালাম আর্কেডিয়া কমিউনিটিসেন্টারে সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, পটিয়া অটো টেম্পো, সিএনজি সমবায় সমিতির সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, অর্থ সম্পাদক লোকমান হোসেন (পাপ্পু)
সহ সভাপতি লোকমান হোসেন বাছা, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ফোরকান, সাবেক প্রচার সম্পাদক মুহাম্মদ বেলাল, আমির হোসেন রিপন, আলী আজগর, মোজাম্মেল সহ সংগঠনের সংশ্লিষ্ট সকল কার্যকরী সদস্য ও কর্মকর্তারা।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৪৬জন। নির্বাচন ৬জন প্রার্থী প্রতিদন্ধিতা করে। এতে নুরুল করিম আনারস প্রতিকে ১২৬ ভোট পেয়ে প্রথম লাইনম্যান এবং মুহাম্মদ মহিউদ্দিন হরিণ প্রতিকে ১০৪ ভোট পেয়ে দ্বিতীয়
লাইনম্যান নির্বাচিত হয়। তাদের নিকটতম প্রতিদন্ধি প্রার্থীরা ভোট পান, আকতার হোসেন প্রজাপতি প্রতিক ৯৮ ভোট, জসিম উদ্দিন ঘোড়া প্রতিকে ৭০ ভোট, আবদুল নুর দেয়ালঘড়ি প্রতিকে ৫০ ভোট, আবদুল করিম উড়োজাহাজ প্রতিকে ১৮ ভোট। নির্বাচন চলাকালীন সময় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। গনতান্ত্রিক,
মুক্ত পরিবেশে স্বচ্ছ ব্যালটে সিএনজি সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন হওয়ায়
সমিতির নেতৃবৃন্দ ও সিএনজি চালক ভোটারগণ সন্তোষ প্রকাশ করেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি