• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জন সচেতনতামূলক কর্মসূচি লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন শিক্ষার্থী খোঁজ চাই পরিবার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ বিলাইছড়ির ধুপপানি এলাকায় অসহায় পরিবারের পাশে মানবিক ইউএনও অভি দাশ ইসলামপুরে মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় ৩৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা…. ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করল ঈদগাঁও উপজেলা প্রশাসন রাজস্থলীতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ঈদগাঁওতে পুলিশের অভিযানে অপহৃত যুবক উদ্ধার, ৩ অপহরণকারী গ্রেফতার

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুত্র মতে, শুক্রবার (১মে) বেলা সাড়ে ১২ টায় ঈদগাঁও বাজারের পুরাতন ছাগল বাজার সংলগ্ন বজলের ফার্মেসীর সামনে থেকে হাসান (২৮) নামের এক যুবককে সিএনজি গাড়িতে তুলে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে রামুর ঈদগড় এলাকার দিকে নিয়ে যায়।

সংবাদ পেয়ে দ্রুত অভিযান চালায় ঈদগাঁও থানা পুলিশ। পরে একই দিন দুপুর আনুমানিক দেড়টায় ঈদগাঁও থানার পালপাড়া এলাকা থেকে অপহৃত হাসানকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণকারী মোরশেদ আলম,আবুল বাশার ও নুরুল হাকিমকে গ্রেফতার করা হয়।

পাশাপাশি অপহরণে ব্যবহৃত একটি সিএনজি গাড়িও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম মোহাম্মদ হাসান এজাহার দায়ের করেন (যার মামলা নং ২/২০২৬)।
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা