• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁওতে দারুন নাজাত ছিদ্দিকিয়া কুরআন মাদ্রাসার দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন  বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন  মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পরিষদের কমিটি গঠিত ঈদগাঁওতে অবৈধ বালু উত্তোলনে অভিযান বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঈদগাঁওতে বর্ষা মৌসুমে মাছ ধরার জালের কদর তুঙ্গে, তিনগুন দাম  নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের ফাইতং বানিয়ার ছড়া এলাকায় অটোবাইক-টমটম চালক ও মালিক সমিতির উদ্যোগে গঠিত মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ করেন। বুধবার (০৬মে) রাত ৮টায় সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মরহুম মো. নান্না মিয়ার পরিবারের কাছে এই অনুদান হস্তান্তর করা হয়।সমিতির সভাপতি মো. ফজল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল কোম্পানি, বিশেষ অতিথি চকরিয়া-পেকুয়া-মগনামা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুছা এবং চিরিঙ্গা হাইওয়ে থানা-এর উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম। এছাড়াও সমিতির নেতৃবৃন্দ, সদস্য ও অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, চালক ও শ্রমিকদের কল্যাণে মৃত্যু ফান্ড গঠন একটি সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এতে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থা বাড়বে এবং দুঃসময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর একটি কার্যকর মাধ্যম তৈরি হবে।প্রধান অতিথি আব্দুল জলিল কোম্পানি বলেন, “সমিতির এ উদ্যোগ প্রশংসনীয়। একজন সদস্যের দুঃসময়ে পাশে দাঁড়ানোই একটি সংগঠনের প্রকৃত পরিচয়।” তিনি এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।বিশেষ অতিথি মো. মুছা বলেন, “শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের বিকল্প নেই। মৃত্যু ফান্ডের মতো উদ্যোগ শ্রমিকদের মধ্যে ঐক্য ও বিশ্বাস বাড়ায়।এসআই মো. রবিউল ইসলাম বলেন, “সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনশৃঙ্খলার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে সংগঠনগুলোর সম্পৃক্ততা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”এ সময় আরও বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি মো. বেলাল, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. বাদশা মিয়া, সদস্য মোহাম্মদ হোসেন ও ফরহাদ আহমদ সজল। তারা সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে মরহুম মো. নান্না মিয়ার স্ত্রী মোছাম্মৎ পারুল বেগমের হাতে সমিতির পক্ষ থেকে নগদ অর্থ মৃত্যু ফান্ডের অনুদান তুলে দেওয়া হয়েছে তিনি সমিতির সকলের প্রতি চিরকৃতজ্ঞ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা