• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: চেয়ারম্যান  পদে আলোচনায়  পটিয়া যুবদল  নেতা আবদুল করিম  লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার বরিশাল থেকে নিখোঁজ কিশোর ঈদগাঁওয়ে উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে গোলবারের লাইনের বরাবর ওয়াশব্লক নির্মাণে খেলোয়াড় ও জনমনে অসন্তোষ নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস:বান্দরবানে ছাত্রদলের আনন্দ মিছিল ঈদগাঁওতে প্রবাল এক্সপ্রেসের ইঞ্জিন বিকল : ৫ ঘন্টা পর চলাচল স্বাভাবিক পটিয়া চক্রশালা কৃষি স্কুলে ১৭ টি সিপিইউ ভাংচুর: দুটি মনিটর নিয়ে যাওয়ার অভিযোগ: থানায় জিডি বান্দরবানে এপেক্স বাংলাদেশের নবনির্বাচিত এনভিপি নুরুল আমিন চৌধুরী আরমানকে সংবর্ধনা বিলাইছড়িতে ধর্মীয় গুরুদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও — হাসনাত জাহান খান

বরিশাল থেকে নিখোঁজ কিশোর ঈদগাঁওয়ে উদ্ধার

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও স্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া বরিশালের নিখোঁজ কিশোর সৌরভ দাশকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বুধবার (৬এপ্রিল) রাত আটটার দিকে পরিবারের সদস্যরা ঈদগাঁও থানায় পৌঁছালে তাকে বুঝিয়ে দেয়া হয়।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঈদগাঁও থানা পুলিশ স্টেশন এলাকায় ঘোরাফেরা করা অবস্থায় সন্দেহ ভাজন হিসেবে কিশোরটিকে জিম্মায় নেয়। জিজ্ঞাসাবাদে সে নিজের নাম সৌরভ দাশ বলে জানালেও পূর্ণাঙ্গ পরিচয় দিতে পারছিল না।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশুটির দেয়া তথ্যের ভিত্তিতে গুগল ম্যাপে একটি ডিপার্টমেন্টাল স্টোর দেখানো হলে সে সেটি শনাক্ত করে। এই সূত্র ধরে সংশ্লিষ্ট থানার মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, সে বরিশালের কাউনিয়া থানার ভাটিখানার বাসিন্দা সজল দাশের ছেলে সৌরভ দাশ।

প্রসঙ্গত ভিকটিম শিশু জানায়, ২ এপ্রিল সে পৈতৃক বাসা থেকে খিচুড়ি আনতে বাজারের দোকানে যাওয়ার পথে একজন অপরিচিত ব্যক্তি তাকে একটি কাগজে লেখা ঠিকানা দেখতে বলে। এরপর কী ঘটেছিল, সে আর কিছু মনে করতে পারে না।

নিখোঁজ হওয়ার পর ৩ এপ্রিল বরিশালের কাউনিয়া থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ জিডি করা হয়। যার ডায়েরি নম্বর ১০৪।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা