• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (০৯ মে ২৬ইং) বিকাল ০৩ টায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের জন্য ক্ষতিকর এবং আইন বহির্ভূত উপায়ে ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশেষত পাহাড়ি অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করিয়েছে বলে জানা যায়। দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ও সরকারি অনুমোদন ব্যতিরেকে সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় ‘আরএমবি ইটভাটা’নামে একটি ইটভাটা পরিচালিত হইয়া আসিতে ছিল। স্থানীয় জনসাধারণের অভিযোগ ও প্রশাসনের গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় ইট ভাটা মালিক রফিক আহম্মদের পুত্র জমির উদ্দিনকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালীন পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করিতে দেওয়া হইবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকিবে।মোবাইল কোর্ট পরিচালনার ঘটনাকে স্থানীয় সচেতন মহল ইতিবাচকভাবে গ্রহণ করিয়েছেন। তাঁহারা মনে করেন, পরিবেশদূষণ ও বন উজাড় রোধে প্রশাসনের নিয়মিত অভিযান এলাকার পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিবে।পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা