• রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Headline
পটিয়ায় আমজু মিয়ার বলীখেলায় চ্যাম্পিয়ন মহেশখালীর মাসুম বলী লামায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনায় ২ লাখ টাকা অর্থদণ্ড রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত ৬ ঈদগাঁও উপজেলায় আকস্মিক সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির  প্রান্তিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা ও  চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেমের জানাযায় শোকার্ত মানুষের ঢল তুতুকখালী থেকে গ্রেফতার ইসলামপুর সেলিম বাবুর হত্যা মামলার আসামী আতাউল্লাহ পটিয়ায়  যুবদল নেতা অহিদুল আলম  চৌধুরী পিবলু’কে  জড়িয়ে মিথ্যা সংবাদের তিব্র নিন্দা প্রতিবাদ ঈদগাঁওতে পুলিশী বিশেষ অভিযানে গ্রেফতার ৮

পটিয়ায় আমজু মিয়ার বলীখেলায় চ্যাম্পিয়ন মহেশখালীর মাসুম বলী

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের 

পটিয়ার ঐতিহ্যবাহী আমজু মিয়ার ১১৭তম বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর মাসুম বলী। শনিবার (৯ মে) বিকেলে পটিয়া পৌরসদরের বৈলতলী রোডস্থ আমজু মিয়া চৌধুরীর বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জমজমাট প্রতিযোগিতায় শক্তি ও কৌশলের লড়াই শেষে তিনি সেরা বলীর খেতাব অর্জন করেন। বলীখেলাকে ঘিরে সকাল থেকেই মাঠে উৎসুক জনতার ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে আসা বলীরা একে একে প্রতিযোগিতায় অংশ নেন। কয়েক দফা উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে প্রতিপক্ষ বোয়ালখালীর কাঞ্চন বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মাসুম বলী। খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব  এনামুল হক এনাম। 

বলীখেলা ও লোকজ মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ওসি জিয়াউল হক,

পটিয়া  পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভার সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, আবুল কাসেম, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, বিএনপি নেতা মফিজুর রহমান, মুহাম্মদ সেলিম, খায়ের আহমদ, এস এম ইসহাক, আনোয়ার ইসলাম মিয়া, নুর মোহাম্মদ, মিজানুর রহমান, শহীদুল ইসলাম পটল, এস এম নয়ন প্রমুখ। 

ধারাভাষ্যে ছিলেন মো. ইকবাল, আলভি, মফিজুর রহমান। ঐতিহ্যবাহী এ বলীখেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলাকে কেন্দ্র করে আশপাশ এলাকায় বসে বৈশাখী মেলা। পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ এ আয়োজন উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা