• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর শারদীয় দুর্গাপূজায় পটিয়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইয়াবা সহ আটক -১

ঈদগাঁওতে পুলিশের অভিযানে জুয়াডিসহ গ্রেফতার ৯ 

Reporter Name / ১৭৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে জুয়াড়ি, হত্যাচেষ্টা মামলাও পরোয়ানাভুক্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়। ১০ মে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নগদ টাকা ও জুয়ার সরঞ্জামও জব্দ করা হয়েছে।

​ঐদিন দিবাগত রাত আনুমানিক ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ বাঁশঘাটায় অভিযান চালায় পুলিশ। একটি চৌকস দল স্থানীয় একটি বসতঘরে হানা দেয়। এসময় অবৈধভাবে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃতরা হল-আবুল কালাম, শাহ আলম, মোহাম্মদ সালাম, শামসুল আলম ও কামাল হোসেন। 

​পুলিশ তাদের হেফাজত থেকে ২ বান্ডেল তাস, জুয়ার হিসাব সম্বলিত কাগজ এবং নগদ ২,১৩০ টাকা জব্দ করে। ধৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট’-এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় মামলা (নং-০৯/৫৪) রুজু করা হয়।

৭মে আউলিয়াবাদে আম চুরির প্রতিবাদ করায় সামশুল আলম নামের এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। ঐ ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে মামলার আসামি জাহেদকে গ্রেফতার করে পুলিশ। 

​একইদিনে থানা এলাকায় পরিচালিত অপর এক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরমধ্যে জিআর পরোয়ানাভুক্ত আসামি জসিম উদ্দিন ও নুর আবছার। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি দিদারকেও গ্রেফতার করা হয়।

ঈদগাঁও থানা সূত্রে জানানো হয়, অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। বিশেষ করে জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা