• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর শারদীয় দুর্গাপূজায় পটিয়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইয়াবা সহ আটক -১

লামায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন কারেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তিনি প্রযুক্তিগত সুবিধায় বাংলাদেশে আগামীতে প্রক্সি শিক্ষকের কোনো জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন। সোমবার (১১ মে’২৬ইং) সকালে লামায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরা মনি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, প্রধান শিক্ষক জাহেদ সরোয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা’সহ প্রমূখ।

ববি হাজ্জাজ বলেন, প্রক্সি শিক্ষক বা বর্গা শিক্ষক কমবেশি গোটা দেশেই ছিল। তিন পার্বত্য জেলায় সংখ্যাটার মাত্রা হয়তো আরেকটু বেশি। বর্গা শিক্ষক সমস্যা নিরসনে শিক্ষা কর্মকর্তাদের দিয়েই সমস্যা চিহ্নিত করার চেষ্টা করছি। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি এবং পাঠদানের বিষয়টি নিশ্চিত করা হবে। প্রযুক্তিগত সেবার আগেই বর্গা শিক্ষক সমস্যাটি সমাধান করা হবে। লামা নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও স্কুলের শৃঙ্খলা আমাকে মুগ্ধ করেছে। প্রতিটা প্রাথমিক বিদ্যালয় এমন হলে প্রাথমিক শিক্ষা অনেক এগিয়ে যাবে। এমন পরিপাটি স্কুল আমি খুবই কম দেখেছি। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অত্যন্ত আন্তরিক।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সুবিধার ব্যবস্থা করা হবে, যাতে শিক্ষকরা শিক্ষার্থীদের আরও গুরুত্ব দিয়ে লেখাপড়া করাতে পারে।প্রতিমন্ত্রী তার এই সফরে বান্দরবানের লামায় শিক্ষাপ্রতিষ্ঠান- নুনারবিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও অংহ্লারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জেলা সদরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভ করেন। এ সময় ববি হাজ্জাজ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা