• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে নাগরিক সম্পৃক্ততা নিয়ে তথ্য বিনিময় কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত রাজস্থলীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রাজস্থলীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন ইউএনও। ডিসি সড়ক যেন অঘোষিত বাসস্ট্যান্ড… ঈদগাঁওতে দীর্ঘবছরেও বাস টার্মিনাল নেই, সড়ক জুড়েই ভোগান্তি বান্দরবানো সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ সমাপনী: দেশীয় কুটির শিল্প রক্ষার আহ্বান নাইক্ষ্যংছড়িতে সুপেয় নিরাপদ পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ঈদগাঁও ইউনিয়ন পরিষদ উদ্যােগে তিনচাকার বিভিন্ন যানবাহনের লাইসেন্স বিতরণ বিলাইছড়িতে নবাগত ইউএনওর সঙ্গে কার্বারী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে  বিদায় ও বরণ সংবর্ধনা 

পোকখালীতে শিশুর মর্মান্তিক মৃত্যু 

Reporter Name / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার পোকখালীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে মুনতাহা তসলিমা নামে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু হয়। (১১ মে) সন্ধ্যায় পোকখালী পূর্ব নাইক্ষংদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাহা তসলিমা ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলাম ও মোস্তফা খাতুন দম্পতির মেয়ে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের কাছে খেলাধুলা করছিল শিশু মুনতাহা। খেলার এক পর্যায়ে সে অসাবধানতাবশত ভবনের ঢাকনাবিহীন খোলা সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ট্যাংকের ভেতর থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়। এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। 

স্থানীয়রা জানান, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকটি কোন ধরনের নিরাপত্তাবেষ্টনী বা ঢাকনা ছাড়াই ফেলে রাখা হয়েছিল। ভবন মালিকের চরম অবহেলার কারণে একটি প্রাণ অকালে ঝরে গেল বলে অভিযোগ করেছেন তারা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে এবং ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা