• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন। বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিততা ও নানা অনিয়মের অভিযোগে বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকার ১৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর গত মঙ্গলবার এই নির্দেশ দেন জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই। পরে বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

মামলায় অভিযুক্ত শিক্ষকরা হলেন আলীকদম উপজেলার রেংপু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক হারুন আর রশিদ, নার্গিস তামান্না, হাবেকুন্নার ও মোতাহার বেগম। রাইতুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্বাস উদ্দিন, রিয়াজুল জান্নাত ও মো. জাবেদ।

এছাড়া মেনকেউ মেনক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজীব স্রো এবং সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, কোহিনুর আক্তার, বদিউর রহমান রুস্তম ও রোমেন দাশের নামও মামলায় রয়েছে।

আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২০২৪ সালে বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিত উপস্থিতি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে বিভাগীয় মামলার আবেদন করে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) পরিনয় চাকমা প্রতিবেদককে জানান, ‘আলীকদমের দুর্গম এলাকার বিদ্যালয় গুলোতে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে আলীকদম উপজেলার ১৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য চলতি সপ্তাহে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্তের পর জেলা পরিষদে বিভাগীয় মামলার আবেদন করা হলে সেটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা