• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর শারদীয় দুর্গাপূজায় পটিয়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইয়াবা সহ আটক -১

লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

Reporter Name / ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা থানা-পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রশাসনের সূত্রে জানা গেছে, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার এবং লামা থানার (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে ওয়ারেন্ট তামিলের জন্য এই বিশেষ অভিযান পরিচালিত হয় বলে জানাগেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রহিম উদ্দিন, রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী হেডম্যান পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। তিনি জিআর-৯৬/২১ মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মো. আজাদ হোসেন (৩৩), লামা পৌরসভার বড় নুনার বিল এলাকার মো. শাহ আলমের ছেলে। তিনি জিআর-১০৪/২২ মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আলাউদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী পাড়া এলাকার আবু ছালেহর ছেলে। তিনি জিআর-১২২/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং এজাহারভুক্ত আসামি বধু মিয়া (৫০), পিতা গন্নো মিয়া প্রকাশ গুন্না, বাম হাতির ছড়া, ফাঁসিয়াখালী ইউনিয়ন।

এ’ঘটনা সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা