আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার মো. ইনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) সুমন কুমার বসাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুহিবুল ইসলাম।
কৃষক মো. ওসমান গণির কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বান্দরবান জেলা বিএনপির সদস্য আলহাজ নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা আক্তার রুনা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা ক্য বু হ্রী মার্মা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক আবদুল হামিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ তৈয়ব উল্লাহ, সোনাছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক শফিউল আলমসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও কৃষকরা।
“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে সুমন কুমার বসাক বলেন, মানসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষক মাঠ পর্যায়ে পার্টনার কংগ্রেস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষির উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি কৃষকদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।