• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইযাবা সহ-১ মহিলা আটক গড়ফাদার রা আড়ালে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রায় সকলের শামিল হওয়া উচিত…..  ঈদগাঁওতে এহছানিয়া মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান সম্পন্ন পুর্ব সীমান্ত নিউজ ডেস্ক এর সাথে কচ্ছপিয় ইউনিয়ন বিএনপির সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় নাইক্ষ্যংছড়িতে -১১ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইযাবা উদ্ধার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বিজিবির লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বান্দরবানে সীমান্তে ৩ কোটি টাকার বেশি মূল্যের ১০০৮৪১ পিস ইয়াবা উদ্ধার মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলো ঈদগাঁও ইউপি পরিষদ ঈদগাঁও বাজারে উপজেলা প্রশাসনের অভিযান, জরিমানা

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর রোকন ও বাছাইকৃত কর্মী সম্মেলন এবং নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক রোকন সম্মেলন, বাছাইকৃত কর্মী সম্মেলন এবং নবনির্বাচিত উপজেলা আমীরের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল থেকে উপজেলার রেস্ট হাউজ হলরুমে পৃথক আয়োজনে দিনব্যাপী সম্মেলন ও শপথ অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।
বান্দরবান জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আমীর মুহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবির ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল আওয়াল।

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুল হক ও উপজেলা কর্মপরিষদ সদস্য ও সদর ইউনিয়ন আমীর মাস্টার আব্দুল গফুরের সঞ্চালনা ও পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরের শুরুতে কুরআন তিলাওয়াত করেন উপজেলা অফিস সম্পাদক মাওলানা ঈদুল আমিন।
অনুষ্ঠানে নির্দিষ্ট বিষয়ের উপর বক্তব্য পেশ করেন জেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক হামেদ হাসান ও জেলা যুব ও প্রচার বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ ইলিয়াস সওদাগর, উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক ও কর্ম পরিষদ সদস্য মাহমুদুল হক বাহাদুর, শ্রম বিভাগের সভাপতি ও উপজেলা কর্মপরিষদ সদস্য বাবুল হোসেন, বাইশারী ইউনিয়ন আমীর সেলিম উল্লাহ, ঘুমধুম ইউনিয়ন সভাপতি সালাহ উদ্দীন, উলামা বিভাগের পরিচালক মাওলানা মোতাহেরুল হক, যুব বিভাগের সভাপতি মুহাম্মদ ইউনুছ মেম্বার, সোনাইছড়ি ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সুফিয়ান, সকল রোকনবৃন্দ, বাছাইকৃত কর্মীবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন, ওয়ার্ড, সাংগঠনিক বিভাগের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আব্দুচ ছালাম আজাদ বলেন, সবাইকে বেশি বেশি দ্বীনি দাওয়াতের কাজ করতে হবে। মানুষকে দেখানোর চেয়ে আল্লাহ তায়ালাকে রাজি খুশি করার মানসে সামাজিক কাজ করা এবং স্থানীয় নির্বাচনে বিজয়ী হতে দায়িত্বশীলদেরকে ভোটারদের কাছে পৌছানোর নির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীরের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আমীর এস এম আব্দুচ ছালাম আজাদ। অনুষ্ঠান শেষে সংগঠনসহ সকলের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা