সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- রাঙ্গামাটি জেলায় কর্মরত পেশাদার গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে গঠিত হলো রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন। শনিবার (২৩ মে) দুপুরে জেলা শহরের কসমস রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভা থেকে সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়।

সভায় দৈনিক পূর্বদেশ ও বিজয় টিভির রাঙ্গামাটি প্রতিনিধি এম কামাল উদ্দিনকে সভাপতি, ডিবিসি টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিনের রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নান মুমুকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে, দুপুরে কসমস রেস্টুরেন্টে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা আলোচনার ভিত্তিতে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন কমিটি গঠনের প্রেক্ষিতে একমত হন।
সভায় উপস্থিত ছিলেন- পূর্বকোণের সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙ্গামাটির সম্পাদক আনোয়ার আল হক, যুগান্তরের সুশীল প্রসাদ চাকমা, দৈনিক সময়ের আলোর মুহাম্মদ ইলিয়াস, নিউজ২৪ এর ফাতেমা জান্নান মুমু, এটিএম বাংলা ও নয়াদিগন্তের পুলক চক্রবর্তী, গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথ, ডিবিসির সৈকত রঞ্জন চৌধুরী, দৈনিক বণিক বার্তার প্রান্ত রনি, প্রথম আলোর মিকেল চাকমা, চ্যানেল আই এর মনসুর আহমেদ, বাংলাদেশ বুলেটিনের শাহ আলম, এটিএম নিউজের ইমতিয়াজ কামাল, বৈশাখী টিভির মুহাম্মদ কামাল উদ্দিন, একাত্তর টিভির উছিংচা রাখাইন কায়েস, জিটিভির মিল্টন বাহাদুর, চ্যানেল ২৪ এর জিয়াউল হক, দ্য ডেইলি স্টারের রিকোর্স চাকমা, আজকের পত্রিকার মেহেরাজ সুজন, স্বাধীন দেশের মো. নাজিম উদ্দিন, গিরিদর্পণের শিশির দাশ বাবলা, কালবেলার মিশু দে, ইত্তেফাকের মঈন উদ্দিন বাপ্পী, যায় যায় দিনের ফজলুর রহমান রাজন, বাংলাদেশের আলোর পলাশ চাকমা, জাগো নিউজের আরমান খান, টাইমস টুডের উচ্চপ্রু মারমা, দৈনিক আমার বার্তার বিনয় চাকমা, চ্যানেল ২০ এর তৌসিফ মান্নান, দৈনিক রাঙ্গামাটির পুলিন বিহারী চাকমা, স্মৃতি বিন্দু চাকমা প্রমুখ।