• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Headline
পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর

ঈদগাঁওতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

Reporter Name / ১৫১ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৪মে  সকাল ১১টায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলোর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত জিআর (ত্রাণ) চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা,ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কক্সবাজার-০৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনের মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল উপস্থিত থাকতে না পারায়, তাঁর পক্ষে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এই ত্রাণ ও নগদ অর্থ তুলে দেন ঈদগাঁও উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ জালালাবাদ বিএনপির সভাপতি নুরুল আলম, উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহেরসহ স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা। চাল এবং নগদ অর্থ পেয়ে খুশিতে উৎফুল্ল অসহায় নারী-পুরুষ।

ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে দুর্যোগকালীন সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। যেকোন প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সব সময় বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা