• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর শারদীয় দুর্গাপূজায় পটিয়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইয়াবা সহ আটক -১

ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সাড়ে ১৯ টন চাল ও শতাধিক শাড়ি পূজার উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি ও ধর্মীয় সম্প্রীতি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষে এসব সামগ্রী বিতরণকালে অংশ নেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, ঈদগাঁও উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেনসহ অনেকে।
তারা বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পূজা উদ্‌যাপনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা