• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বিলাইছড়িতে ২ দিনের সফরে  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-  চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় দুই দিনের সফরে 

বিলাইছড়িতে গমন করেন। শনিবার ( ৩০ মে) ১১ টায় উপজেলায় পৌঁছালে স্বাগত জানান হেডম্যান এসোসিয়েশন ও কার্বারী সমিতি। তিনি সফরে  ইউএনডিপির অর্থায়নে পরিচালিত LOGIC প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম এবং ভিসিএফ প্রকল্প পরিদর্শনের উদ্দেশ্যে রাঙ্গামাটি হতে নৌপথে বিলাইছড়ি আসেন।

জানা যায়, সফরকালে তিনি বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দীঘলছড়ি মৌন পাড়া ও শুনাছড়ি পাড়া এবং ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরিহলা মৌন পাড়া ও টগলগছড়া মৌন পাড়ায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ইউএনডিপির অর্থায়নে পরিচালিত লজিক (LOGIC) প্রকল্পের আওতাধীন সৌরশক্তি চালিত রিংওয়েল ভিত্তিক পানীয় জল সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করার পাশাপাশি ভিসিএফ ও ন-কাবাছড়া ঝর্ণা পরিদর্শন করবেন। এছাড়া তিনি বিলাইছড়ি উপজেলার মৌন পাড়ায় কান্দ্রা কারবারির বাসভবনে রাত্রিযাপন করবেন। এসময় উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, কার্বারী সমিতির সভাপতি জয়সিন্ধু চাকমা,থুইপ্রু মার্মা ও সাধারণ সম্পাদক রুপকুমার কার্বারী সহ অন্যানা গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা