• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্য লাইনে পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণে মিয়ানমারের এক কিশোর নিহত

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে শূন্য লাইনে পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণে এক মিয়ানমার নাগরিক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুইঙ্গাঝিরি সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আন্তর্জাতিক শূন্য লাইনের নিকটবর্তী একটি পাহাড়ি জুমে কাজ করার সময় মিয়ানমারের এক কিশোর মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত মর্টারের গোলা খুঁজে পায়। পরে সেটি নাড়াচাড়া করার একপর্যায়ে গোলাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত কিশোরের নাম সতনাইং তঞ্চঙ্গা (১২)। সে মিয়ানমারের নাগরিক এবং সীমান্তবর্তী বাইশফাঁড়ী গ্রামের পশ্চিম পাড়ায় বসবাস করত। তার পিতার নাম কিংহলা তঞ্চঙ্গা।

সূত্র জানায়, ঘটনাটি তুইঙ্গাঝিরি বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে এবং সীমান্ত পিলার-৩৯ এর নিকটবর্তী শন্য লাইনের কিছুটা মিয়ানমারের অভ্যন্তরে এলাকায় সংঘটিত হয়। বিস্ফোরণের পর স্থানীয়রা নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে বাইশফাঁড়ী গ্রামে নিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে বলে জানা গেছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তের শুন্য লাইনে কাউকে না যেতে বিজিবির পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য বিগত ২৪ মে ঘুমধুম সিমান্তে মাইন বিস্ফোরণ ৩ জন নিহত হয়।
বিষয় টি নিশ্চিত করেন নাইক্ষ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা