• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Headline
আসন্ন ইউপি নির্বাচন: আশিয়া নির্বাচনী মাঠে আলোচনায় চেয়ারম্যান পদে ওলামা দল নেতা মাওলানা তৌহিদুল ইসলাম নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও  সভা অনুষ্ঠিত বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার মিথ্যা তথ্য দিয়ে  বিএনপি’র  কর্মী খোরশেদ আলম’কে ফাঁসানোর অভিযোগ: মিশ্র প্রতিক্রিয়া প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট সিঙ্গাপুর আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধি

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য পাহাড়ি জেলার বান্দরবানের লামায় খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ জন উদীয়মান জিমন্যাস্ট। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপস (এসজিপি)-২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ও বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, বছরের ০১ জুন থেকে ৮ জুন ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জন খেলোয়াড়কে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। তারা হলেন— উহাই মং মার্মা, প্রেনথৈ ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মার্মা, রাজীব চাকমা এবং ওয়ে ওয়ে সাই মার্মা। প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে উঠে আসা এসব জিমন্যাস্টকে সঠিক দিকনির্দেশনা, শৃঙ্খলা ও আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দীর্ঘদিন ধরে গড়ে তুলছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। কোচদের নিবিড় তত্ত্বাবধান ও খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফলেই তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেছে।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন এক পত্রের মাধ্যমে খেলোয়াড়দের মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ জানায়। এ বিষয়ে কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, “আমাদের লক্ষ্য ছিল তৃণমূল পর্যায় থেকে এমন জিমন্যাস্ট তৈরি করা, যারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা উড্ডীন করবে। আজ আমাদের শিক্ষার্থীরা দেশের জার্সি গায়ে বিদেশের মাটিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা আশা করছি, তারা সিঙ্গাপুরে দেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনবে।”ক্রীড়া বিশ্লেষকদের মতে, জাতীয় পর্যায়ে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ধারাবাহিকভাবে বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রেখে চলেছে। লামায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহল কোয়ান্টাম কসমো স্কুলের এই অর্জনকে পাহাড় বান্দরবান জেলার লামা জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের সাফল্য কামনা করছেন বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা