• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Headline
চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মেজর হাফিজ ,,,, রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন। ঈদগড়ে চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসায় ইসলাহী জোড় ২৯ জুলাই বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান জ্ঞানহীনতার পরিচয়…..  ঈদগাঁও ভূমি অফিসের সীমানা প্রাচীরে বিজ্ঞপ্তি টাঙানোর পরেও ময়লা আবর্জনা…. ঈদগাঁওয়ের আলমাছিয়া মাদ্রাসা সড়কের জলাবদ্ধ স্থানটি বালি দিয়ে সংস্কারে এগিয়ে আসলেন ইউনিয়ন পরিষদ ফারুয়া ইউনিয়নে হেডম্যান  রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে  এান বিতরণ ঈদগাঁওতে নিদের্শনাকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ক্ষতিকর পন্য বিক্রি

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে ঈদগাঁওতে তোলপাড়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

Reporter Name / ৭৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

​সামাজিক শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নারী দের নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে ফুঁসছে ঈদগাঁও উপজেলার জনসাধারণ। 

ভিডিওতে পাঁচজন বিকৃত মানসিকতার কিশোর কে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় সচেতন মহল।

ভিডিওতে মোবাইল হাতে নিয়ে অশ্লীল প্রশ্ন ছুটে দেন এরা।

স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা শুধু সোশ্যাল মিডিয়ায় নারীদের সম্মানহানি কর ছেনা, অপরাধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 

এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারী এই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ,নারীরা আজ চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভের ভাষায় অনেকে বলেছেন, এরা কি আইনের ঊর্ধ্বে? প্রকাশ্যে নারীদের নিয়ে এমন অশ্লীল মন্তব্য করার সাহস পায় কীভাবে?”

নারীদের নিয়ে অশ্লীলতা ছড়িয়ে সামাজিক অবক্ষয় উসকে দেওয়া এই অপরাধীদের কঠোর শাস্তির মাধ্যমে কেবল এলাকায় শান্তি ফিরে আসতে পারে। ঈদগাঁওর জনগণ এখন দেখার অপেক্ষায়, পুলিশ প্রশাসন কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে কতটা কঠোর অবস্থানে থাকে।

‎সচেতন নাগরিকদের মতে, নারীর মর্যাদা ও সামাজিক মূল্যবোধকে আঘাত করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা যায়না। তারা দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়ার দাবি জানিয়েছেন।

‎ঈদগাঁওবাসীর প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে অভিযুক্ত দের আইনের আওতায় এনে সমাজে একটি স্পষ্ট বার্তা দেয়া হবে নারীর সম্মান নিয়ে ছিনি মিনি খেলার সুযোগ কারও নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা