• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর

পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ঈদগাঁওয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্লাবিত

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এক ঘন্টার বৃষ্টিতে ঈদগাঁও বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্লাবিত হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ দুটি সড়ক যেন বর্ষা মৌসুমে জনদুর্ভোগের স্থায়ী চিত্রে পরিণত হয়ে পড়ে।

সোমবার (৮ জুন) বিকাল থেকে শুরু হওয়া বৃষ্টিপাত অব্যাহত ছিল। বৃষ্টি পানিতে হাসপাতাল চাউল বাজার,কালিবাড়ী সড়কসহ ডিসি সড়কে নানা অংশে পানিবন্দি হয়ে পড়ে। যার ফলে পথচারী,শিক্ষার্থী,বাজারে আগত ক্রেতা-বিক্রেতা যানবাহনের চালক ও হাসপাতালগামী রোগী ও স্বজনদের দুর্ভোগ যেন চরমে পৌঁছেছে। অনেক কে হাঁটুসমান পানির মধ্যদিয়ে চলাচল করতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, অল্প সময়ের বৃষ্টিপাতে সড়ক সমুহে পানিতে সয়লাভ হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেন অপর্যাপ্তসহ অনেক জায়গায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি চলা চল করতে না পারায় এহেন অবস্থার সৃষ্টি। ফলে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থেকে জনভোগান্তির কবলে পড়ে বাজারে আসা নারী-পুরুষরা।

বিশেষ করে, বাজারের পশ্চিম অংশে হাসপাতাল সড়কে পানির কারণে রোগীসহ স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হয়। প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহনের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।  ডিসি সড়কে পানি জমে থাকায় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহতও হচ্ছে। 
নাছির উদ্দীন জানান,সময়োপযোগী ও টেকসই ব্যবস্থা গ্রহণ করা না হলে সামনের দিনে ঈদগাঁও বাজারের গুরুত্বপূর্ণ সড়কেই জনদুর্ভোগ আরো বাড়তে পারে। 

ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছেনা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ নালা-নর্দমা পরিষ্কার এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা