• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

জলবায়ু পরিবর্তন বিষয়ে রাজস্থলীতে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

হারাধন কর্মকার,
রাজস্থলী প্রতিনিধি।
 

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন রবিবার উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তাঅনিরুদ্ধ দাস । সভাপতির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, পানি সংকট, ভূমিধস এবং কৃষিতে বিরূপ প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশবান্ধব কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা,বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা, সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা, তাওহিদুল ইসলাম,রিসার্চ অ্যান্ড পলিসি অফিসার অ্যানিকা তঞ্চঙ্গ্যা,কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড লিয়াজোঁ অফিসার থোয়াই সিং নু মারমা, সংবাদ কর্মী হাবীবুল্ল্যাহ মিজবা। বক্তারা নিজ নিজ বক্তব্যে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি, নারী ও শিশুদের ওপর এর প্রভাব এবং তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে পানিবাহিত রোগের বিস্তার, অপুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।আলোচনা সভায় অংশগ্রহণকারীরা মতামত দেন যে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার, পাহাড় সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। পাশাপাশি স্থানীয় জনগণকে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমের মাধ্যমে আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।সভা শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা