• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চক্রশালা স্কুলে৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায়, ফুলেল ভালোবাসায় সিক্ত রমা ভট্টাচার্য বিলাইছড়ির ধূপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প অনুষ্ঠিত দুর্গম পাহাড়ে মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, জুরাছড়িতে ৬৭ জনকে প্রশিক্ষণ প্রদান বিলাইছড়িতে কৃষকদের মসলা চাষের ওপর প্রশিক্ষণ সম্পন্ন পটিয়ার মঠপাড়া তুচ্ছ ঘটনার জেরে গভীর রাতে বাবা-ছেলের ওপর হামলার ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা ফারুয়া ইউনিয়ন কৃষকদের মাঝে  সার বিতরণ বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক

পটিয়া প্রেসক্লাবের নতুন কমিটি’কে বিভিন্ন মহলের অভিনন্দন

Reporter Name / ২০৩ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

পটিয়া সংবাদ দাতা: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাবেক সদর মহকুমা
পটিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে পটিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া সংগঠন, জনপ্রতিনিধি সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ১০ জুন বুধবার নবগঠিত এই কমিটিতে নুর হোসেন (দৈনিক ইনকিলাব) সভাপতি এবং সেলিম চৌধুরী (দৈনিক জনতা) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগে পটিয়া প্রেস ক্লাবের আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে| গতকাল ১০ জুন (বুধবার) পটিয়া প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়| সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের স্বার্থ রক্ষায় পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন| নবগঠিত কমিটিতে ˆদৈনিক ইনকিলাবের পটিয়া উপজেলা সংবাদদাতা নুর হোসেন সভাপতি এবং ˆদৈনিক জনতা পটিয়া প্রতিনিধি সেলিম চৌধুরী সাধারণ সম্পাদক মনোনিত হয়েছে| এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক (প্রথম আলো), সহ-সভাপতি শফিউল আজম (দৈনিক আজাদী), যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুর রহমান বিনজু (অর্থনীতির পাতা), অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন (দৈনিক পূর্বকোণ), দপ্তর সম্পাদক মো: শাহজাহান চৌধুরী (ˆদৈনিক মানব জমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওবাইদুল হক পিপলু (সি প্লাস টিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত (আমাদের সময়), কার্যকরী সদস্য হিসেবে মনোনিত হয়েছেন এস এম একে জাহাঙ্গীর (ভোরের কাগজ), আবদুল হাকিম রানা (কালবেলা ও চট্টগ্রাম মঞ্চ), আহমদ উল্লাহ (সমকাল), এস এম রহমান (নয়া দিগন্ত), কামরুল ইসলাম ( ভোরের পাতা) তাপস দে আকাশ (বিজয় টিভি), আবদুল্লাহ আল নোমান (সময়ের কাগজ)| সভায় নবমনোনিত সভাপতি নুর হোসেন বলেন, পটিয়া প্রেস ক্লাবকে একটি শক্তিশালী, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই মিলেমিশে কাজ করবো| এক বছর এই কমিটির মেয়াদ শেষ হবে|
মুলধারার পটিয়া প্রেসক্লাবে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী জানান, ১৯৭৭ সালে দক্ষিণ চট্টগ্রামের হেডকোয়ার্টার সাবেক সদর মহকুমা পটিয়া প্রেসক্লাব গঠিত হয়, পরবর্তীতে সময়ে সাথে পটিয়া প্রেসক্লাব গঠন হয়। মুলধারার পটিয়া প্রেসক্লাব সিনিয়র সাংবাদিকসহ সকলের মতামতের ভিত্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে একবছর মেয়াদ, ২০২৭ সালে ১০ জুনের মধ্যে পটিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা