• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

রাজস্থলীতে বিদ্যালয়ের এক  এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ- রাঙামাটির জেলা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী  প্রাইভেট পড়তে যাওয়ার পথে চিংম্রাসিং মারমা (১৫) নামক এক কিশোরী নিখোঁজ হওয়ার গণমাধ্যম সূত্রে  খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থী বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও ২০২৭ সালের  এসএসসি পরীক্ষার্থী।

শনিবার (১৩ জুন) সকাল  ১১টায়  নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হন চিংম্রাসিং মারমা।  নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে না আসায় তার পরিবার অনেক খুজা খুজির পরও তার মেয়েটি কোনো সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজ কিশোরী বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা । পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনরা এলাকায়  বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো হদিস  মিলেনি এখনো।

 নিখোঁজ শিক্ষার্থীর  অভিভাবক পরিবার গতকাল  চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)  করা হয়েছে ।

নিখোঁজ শিক্ষার্থীর  বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন,শিক্ষার্থীর পরিবার একটি সাধারন ডায়েরী করেন।  “নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কিশোরীর সন্ধানে প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা