• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার কেশবপুরে নিখোঁজের ২৪ ঘন্টা পর অজ্ঞানবস্থায় ভ্যানচালকে উদ্ধার – খোয়া গেল ভ্যান চিরিংগা হাইওয়ে থানায় বৃক্ষরোপণ… কুমিল্লা রিজিয়নে ৫ হাজার গাছ লাগানোর ঘোষণা অতিরিক্ত ডিআইজি শাহিনুর আলমের রাজস্থলীতে বিদ্যালয়ের এক  এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ কলেজবাজার আল-আমিন ইসলামিয়া হিফজ মাদ্রাসায় পবিত্র কোরআনের সবক অনুষ্ঠান সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পুলিশের অভিযানে ইয়াবা সহ যুবক আটক জলবায়ু পরিবর্তন বিষয়ে রাজস্থলীতে আলোচনা সভা অনুষ্ঠিত পটিয়া প্রেসক্লাবের নতুন কমিটি’কে বিভিন্ন মহলের অভিনন্দন

কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মুজাহিদ হোসেন (১৯) নামের এক যুবকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। গত রবিবার (১৪ জুন) রাতে বিশেষ অভিযান চালিয়ে কেশবপুর উপজেলার বাগদহা গ্রামে থেকে তাকে গ্রেফতার করে। সে বাগদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কেশবপুর থানা সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা গত বৃহস্পতিবার (১১ জুন) কেশবপুর উপজেলার পরচক্রা ও সোনাতলা নামক স্থানে সড়কের উপরে পৃথক বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা ও ভাইরালও হয়েছে। এ ঘটনায় কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামের বিএনপির নেতা আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৮। মামলার পর কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জন আসামিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করেছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্যে পুলিশি অভিযান অব্যাহত থাকে। সেই অভিযানের সূত্রে ধরে গত রবিবার রাতে মুজাহিদ হোসেনকে গ্রেফতার করে।
এর আগে গ্রেফতারকৃতরা হলেন,

১। কেশবপুর উপজেলার ১নং ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০)
২। ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮)
৩। যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫)
৪। একই গ্রামের যুবলীগের সদস্য মৃত মকসেদ সরকারের ছেলে ছলেমান সরদার (৪৫)
৫। পৌর যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮)
৬। সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজাপুর গ্রামের আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২)
৭। সদস্য মাগুরাডাঙ্গা গ্রামের রামপদ দাসের ছেলে সরোজিত দাস (৪১)।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতার করার জন্য থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা