• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

ইসলামপুরে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাত, চমেকে প্রেরণ

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামপুরের উত্তর নাপিতখালীতে মিন্টু নামে এক সৌদি প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে নতুন বাজার এলাকায় ঐ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। আহত মিন্টু ঐ এলাকার ওমর আলীর ছেলে। অভিযুক্ত হামলাকারী একই এলাকার ভুক্তভোগী মিন্টুর চাচাতো ভাই।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র মতে, দীর্ঘদিন ধরে ওমর আলীসহ অপর ভাইয়ের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোন স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে পূর্বে থেকে উত্তেজনা বিরাজ করছিল।

​সোমবার সকালে মিন্টু নতুন বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় পূর্ব শত্রুতার জেরে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মিন্টুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার পরপরই হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​এলাকাবাসী জানান, বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়ায় এমন ন্যক্কারজনক সহিংসতা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা