• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

ফাইতংয়ে একরাতে ৪ টি বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

Reporter Name / ৭২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে গভীর রাতে ৪টি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে (সোমবার ২২ জুন) রাত ২টায়। দেশীয় অস্ত্রে সজ্জিত একদল ডাকাত বাড়ি ০৪টিতে হামলা চালিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও টর্চলাইট লুট করে নিয়ে যায়। এ সময় লুটপাটের পাশাপাশি এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা এবং পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। লামায় ফাইতং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি এলাকায় এ’ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল রাঙ্গাঝিরি গ্রামের মৃত নুরুল হকের ছেলে নুর আলম এবং একই গ্রামের আলী আহমদের স্ত্রী বুলবুলি আক্তার ও ফাইতং উচ্চ বিদ্যালয় পূর্ব পাশে সুনিয়া আক্তার, আহমদ কবির মিয়া খামার, বসতবাড়িতে হানা দেয়। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে তাণ্ডব চালায়।

ভুক্তভোগী নুর আলমের বাড়ি থেকে ডাকাত দল দুটি মোবাইল ফোন, একটি বিদেশি টর্চলাইট এবং নগদ ৪ হাজার টাকা লুট করে। পরে তারা পাশের বুলবুলি আক্তারের বাড়িতে প্রবেশ করে চারটি মোবাইল ফোন ও চারটি টর্চলাইট নিয়ে যায়। লুটপাটের একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ওই বাড়ির এক নারীকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দিলে ডাকাতরা বাড়ির লোকজনকে মারধর করে আহত করে এবং পরে পালিয়ে যায়।এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানায়।

এ বিষয়ে ফাইতং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (এস আই) মিনহাজুল ইসলাম প্রতিবেদক’কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা