• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে পুঃনরায় প্রায ৩ কোটির অধিক মূল্যের ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে সিলিন্ডার গ্যাসের দোকানে অভিযান, জরিমানা আদায় নাইক্ষ্যংছড়ি থানায় মদক চোরাচালান বিষয়ে মতবিনিময় সভয় চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি নাজমুল হক চৌফলদন্ডীতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল ঈদগাঁওর সামাজিক সংগঠন পৌরসভায় দেড় সহস্রাধিক দরিদ্র পরিবার পাচ্ছেন ফ্রি টয়লেট ও পানির প্লাস্টিক ট্যাংক ইসলামপুরে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাত, চমেকে প্রেরণ রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা ফাইতংয়ে একরাতে ৪ টি বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পুলিশ সুপারের হাত থেকে টানা দুই মাসের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ঈদগাঁও থানা অল্প বৃষ্টিতে ঈদগাঁও হাসপাতাল সড়ক প্লাবিত,জনদূভোগ চরমে

পৌরসভায় দেড় সহস্রাধিক দরিদ্র পরিবার পাচ্ছেন ফ্রি টয়লেট ও পানির প্লাস্টিক ট্যাংক

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা পৌরসভায় ১ হাজার ৬২৫ টি দরিদ্র পরিবারের মাঝে ফ্রি হাউজহোল্ড টয়লেট ও প্লাস্টিক পানির ট্যাংক বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। (সোমবার ২২ জুন) সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও টেকসই উন্নত স্যানিটেশন এই শ্লোগানকে সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১৭ কোটি টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (ডিপিএইচই) এর আওতায় এই সুবিধা দেওয়া হচ্ছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সার্ভের মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবার চিহ্নিত করে ৮৫৭টি হাউজহোল্ড টয়লেট এবং ৭৬৮টি প্লাস্টিক পানির ট্যাংক বরাদ্দ দেওয়া হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। তিনি যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিনের স্যানিটেশন ও পানির সংকট নিরসনে এ প্রকল্প দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা