• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Headline
লামায় রিভার সাইড রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ উৎসাহমুখর পরিবেশে ঈদগাঁও উপজেলাজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত পাহাড়ী জনপদ ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করলো বিএনপি সুমন সভাপতি ও আলী সহ সভাপতি…..  ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি গঠন ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৮  স্বর্ণের রিং পেয়ে ফিরিয়ে দিলো…. সততার উজ্জ্বল দৃষ্টান্ত গোমাতলী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ফারিয়ার রাজস্থলীতে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন বিভাগীয কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন। বিলাইছড়িতে করলিয়া প্রকল্পের আওতায় স্থানীয় সহনশীলতা পরিকল্পনার প্রচারণা সভা ঈদগাঁওয়ের কালিরছড়ায় ব্যতিক্রমী আয়োজন, নামাজমুখী যুবকদের মাঝে পুরস্কার ইসলামাবাদের গজালিয়ায় সেতু থাকলেও দুই প্রান্তে সংযোগ সড়ক নেই, ভোগান্তি চরমে

লামায় রিভার সাইড রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে বেড়াতে এসে চরম হেনস্তার শিকার হয়েছেন এক নারী পর্যটক। গত ২৫ জুন রিসোর্টের মালিক রাশেদ ও তার সাথে থাকা একদল যুবকের বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের চেষ্টা এবং বিবস্ত্র করে ছবি ও ভিডিও ধারণের মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠে রবিবার ২৮ জুন লামা থানায় অভিযোগ করেন।সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী শারীরিকভাবে অসুস্থ থাকায় কোনোমতে ধর্ষণের হাত থেকে রক্ষা পান। তবে অপরাধীরা এখানেই ক্ষান্ত হয়নি। তারা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করে চরম মানসিক ও শারীরিক নির্যাতন চালায়।এই ন্যাক্কারজনক ঘটনায় ভুক্তভোগী নারী পর্যটকের সাথে থাকা পুরুষ সঙ্গী বাদী হয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।​পর্যটন নগরী হিসেবে পরিচিত পার্বত্য অঞ্চলে বেড়াতে এসে পর্যটকদের এমন নিরাপত্তা হীনতা এবং পাশবিক নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। সচেতন মহলের দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে রিসোর্ট মালিক রাশেদ ও তার সহযোগী অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।এ বিষয়ে লামা রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক বলেন, ভুক্তভোগীদের আইনি সহযোগিতায় সর্বোচ্চ সহায়তা করা হবে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো।থানা পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা