• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা

স্বর্ণের রিং পেয়ে ফিরিয়ে দিলো…. সততার উজ্জ্বল দৃষ্টান্ত গোমাতলী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ফারিয়ার

Reporter Name / ১৭৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো গোমাতলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফারিয়া। এমন ঘটনায় প্রশংসায় ভাসছেন ছাত্রীটি।

জানা যায়,বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় অর্ধলক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণের রিং কুড়িয়ে পায় পারিয়া। মূল্যবান রিংটি নিজের কাছে না রেখে সে হঠাৎ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের হাতে জমা দেয়।
পরে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে স্বর্ণের রিংটির প্রকৃত মালিককে শনাক্ত করে ও যথাযথ যাচাই-বাছাই শেষে তার হাতে রিংটি বুঝিয়ে দেন।
এ ঘটনায় বিদ্যালয় শিক্ষকরা শিক্ষার্থী পারিয়ার সততা ও নৈতিকতার ভূয়সী প্রশংসা করেন।
তারা বলেন, গোমাতলী উচ্চ বিদ্যালয়ে আমরা শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়,শিক্ষার্থীদের সততা, নৈতিকতা,মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার শিক্ষা দিয়ে থাকি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে এসব গুণের বিকল্প নেই।

বিদ্যালয় প্রধান শিক্ষক আবদু জলিল পারিয়ার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। বর্তমান সময়ে এমনি সততার দৃষ্টান্ত সমাজের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক,অন্য শিক্ষার্থীদের জন্য অনুসরণীয়।
তিনি আরো জানান, এক সপ্তাহ পূর্বে স্বর্ণের রিং পেয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম কে জমা দিয়ে দেন পারিয়া। কিন্তু প্রকৃত মালিক কে রিংটি ফেরত দেওয়া হয় রবিবার (২৮ জুন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা