• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Headline
পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের কঠোর বার্তা……. ঈদগাঁও বাজারে যত্রতত্র পয়েন্টে ফুটপাত দখল, চলাচলে চরম দূর্ভােগ

নাইক্ষ্যংছড়ির বাইশারী শাহ-নূরউদ্দীন মাদ্রাসার অভিভাবক সমাবেশে সম্পন্ন

Reporter Name / ৯৯ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

আমিনুল ইসলাম 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বাইশারী শাহ নূরুদ্দীন দাখিল মাদরাসার উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন, অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত

রবিবার (২৮ জুন) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জুনিয়র দাখিল (অষ্টম শ্রেণি) ও ইবতেদায়ী (পঞ্চম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানসম্মত পাঠদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মোর্শেদুল ইসলাম (রুবেল)। তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর। আধুনিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে দক্ষ, মানবিক এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

মাদরাসার সুপার মাওলানা নুরুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও মাদরাসার অভিভাবক সদস্য আবদুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি বাবুল হোসেন, বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল কবির, সাবেক পরিচালনা কমিটির সদস্য আমিনুল হক এবং সদস্য ফরিদুল আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল গফুর। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠগ্রহণ, নৈতিক মূল্যবোধ চর্চা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোর্শেদুল ইসলাম (রুবেল)-এর হাতে মাদরাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

এছাড়া মাদরাসার সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা কমিটির সদস্য আবদুর রশিদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পার্বত্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকেও বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে অভিভাবকদের সঙ্গে শিক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক বিকাশ, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা