• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
লামায় রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার ২ চুনতিতে বাগান সৃজনের কাজের সময় বন্যহাতির আক্রমণ, শ্রমিক আহত রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত। জলবায়ু পরিবর্তন কর্মসূচি বাস্তবায়নে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও রেলি অপরাদ দমনে ঈদগাঁওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত হচ্ছে সিসি ক্যামরা নাইক্ষ্যংছড়ির বাইশারী শাহ-নূরউদ্দীন মাদ্রাসার অভিভাবক সমাবেশে সম্পন্ন বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজারাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো সম্পন্ন ইসলামাবাদ স্টেশনে ট্রেন যাত্রাবিরতি পুনর্বহাল দাবিতে রেল মন্ত্রণালয়ে চিঠি লামায় রিভার সাইড রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ

ইসলামাবাদ স্টেশনে ট্রেন যাত্রাবিরতি পুনর্বহাল দাবিতে রেল মন্ত্রণালয়ে চিঠি

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর দাবিতে রেলপথ উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

সম্প্রতি পাঠানো আবেদনে তিনি উল্লেখ করেন, ইসলামাবাদ ইউনিয়ন জেলার একটি জনবহুল ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। চিংড়ি ও লবণ চাষের জন্য অঞ্চলটি সুপরিচিত। এছাড়া বিপুল সংখ্যক প্রবাসী শ্রমিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ইসলামপুর লবণ শিল্প এলাকাও এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র।

চিঠিতে আরও বলা হয়, পূর্বে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী লোকাল ট্রেন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিতো। কিন্তু অজ্ঞাত কারণে সেই যাত্রাবিরতি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী,চাকরিজীবী,ব্যবসায়ী,পর্যটক সহ সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ে সম্ভাব্য রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে।

এ পরিস্থিতিতে জনস্বার্থ ও রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম-কক্সবাজার রুটের লোকাল ট্রেন ও উপযুক্ত ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়ন পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে,এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা