• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

চেরাগ নিভেনি, ফের আলো ছড়াতে ফিরছে ঈদগাঁওয়ের আলোচিত “আলাদীনের চেরাগ”

Reporter Name / ৭৬ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁওতে দীর্ঘকাল পর নতুন রুপে ফের কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন আলাদীনের চেরাগ। অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, হারানো বা চুরি হওয়া মালামাল উদ্ধার ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে ফরিদুল আলমের নেতৃত্বাধীন এ সংগঠন।

জানা যায়, আলাদীনের চেরাগ টিমের কার্যক্রম মূলত দুটি ধাপে পরিচালিত হয়। একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিভিন্ন ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। অপর অংশটি মানুষের হারানো কিংবা চুরি হওয়া মোবাইল ফোন,মোটরসাইকেলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী খুঁজে পেতে তথ্য সংগ্রহ ও সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা করে থাকে।

যদিও মানবিক সহায়তা কার্যক্রম চলমান ছিল, তবে টিমের সবচেয়ে আলোচিত উদ্যোগ,হারানো ও চুরি হওয়া মালামাল উদ্ধারে সহায়তা কার্যক্রম প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল। টিমের এডমিন ফরিদুল আলম প্রবাসে চলে যাওয়ায় ফলে এটির কার্যক্রম স্থগিত হয়ে পড়ে।

সম্প্রতি তিনি দেশে ফিরে আসায় পুনরায় পুরোদমে কার্য ক্রম শুরু করার উদ্যোগ নেয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সন্তোষ প্রকাশ করেছেন। টিমের সদস্য আনোয়ার হোসেন বলেন, ১লা জুলাই (বুধবার) থেকে অফিসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, আগের মত ‘আলাদীনের চেরাগ’ টিম মানুষের আস্থা ও সহযোগিতার প্রতীক হয়ে সমাজে ইতি বাচক ভূমিকা রাখবে। সে সাথে সাধারণ মানুষের আস্থার টিকানা হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা