• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা

লামায় সেনাবাহিনী অভিযানে অবৈধ বালু উত্তোলনে সরঞ্জাম জব্দ

Reporter Name / ২৩৯ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা সদর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু, ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেছে সেনাবাহিনী। পরে জব্দকৃত সরঞ্জাম ও মালামাল লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার ০১ জুলাই দুপুরে। বিভিন্ন সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু, ২টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন এবং প্রায় ৫০ ফুট পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা।এ বিষয়ে জব্দ তালিকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় পালের স্বাক্ষর রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লামা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এসব সরঞ্জাম জব্দ করে। প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল প্রশাসন ও সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সাহাদাত এর বিরুদ্ধে আরো কয়েকটা অভিযোগ রয়েছে বালু উত্তোলনে এমনকি শাহাদত এর বিরুদ্ধে মামলা হয়েছে, জেলে ও পাঠিয়েছে দুই বার।কি ক্ষমতাবলে শাহাদাত গং বালু উত্তোলন করছে তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা