• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

পোকখালীতে চার সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলায় কুলছুমা আক্তার নামে চার সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ৯টার দিকে পোকখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব নাইক্ষ্যংদিয়া এলাকার নিজ বসতঘরের রান্নাঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত কুলছুমা আক্তার উক্ত এলাকার মৃত শফি আলমের ছেলে হেলাল উদ্দীনের স্ত্রী। তার পৈতৃক বাড়ি ঈদগড় এলাকায়।

স্থানীয় সূত্র মতে, ঘটনার সময় নিহতের সন্তানরা পাশের ঘরে পড়তে গিয়েছিল। রাতে নিহতের এক দেবর কাজ থেকে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। তিনি বারবার ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে রান্নাঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় কুলছুমার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি অবহিত করা হয় এবং পরবর্তীতে থানা পুলিশকে জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছেছে। 

​প্রাথমিকভাবে মৃত্যুর কারণ, ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা