• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
Headline
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে হামের টিকা থেকে বাদ পড়া শিশু দের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ নানামুখী সমস্যায় জর্জরিত ঈদগাঁও বাজার,ব্যবসায়ীক কমিটির নির্বাচন দাবী বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা-ও মাইজ পাড়ার খাল খননের গুরুত্ব বিবেচনায়…. ঊর্ধতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরণ করল ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মেজর হাফিজ ,,,, রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন। ঈদগড়ে চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসায় ইসলাহী জোড় ২৯ জুলাই বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান

রাজস্থলীতে ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

হারাধন কর্মকার, রাজস্থলী।

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজস্থলী উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে ৫ কেজি উফসী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়াতে হবে। জমির প্রয়োজন অনুযায়ী সারের সুষম ব্যবহার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, কৃষিখাতে সরকারের ধারাবাহিক সহায়তার ফলে দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো,মিন্টু মিয়া রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ ,জামাতের আমির মৌলনা ফরিদ আহম্মদ, উপজেলা , কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ এবং উপকারভোগী কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা