• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে এসেছেন বৌদ্ধ ভিক্ষুরা-ও মাইজ পাড়ার খাল খননের গুরুত্ব বিবেচনায়…. ঊর্ধতন কতৃপক্ষের নিকট পত্র প্রেরণ করল ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিস বান্দরবান সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মেজর হাফিজ ,,,, রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন। ঈদগড়ে চরপাড়া তালিমুল কোরআন মাদ্রাসায় ইসলাহী জোড় ২৯ জুলাই বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান বিলাইছড়িতে পাহাড়ি ঢলে মৃত্যুবরণকারী পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান জ্ঞানহীনতার পরিচয়…..  ঈদগাঁও ভূমি অফিসের সীমানা প্রাচীরে বিজ্ঞপ্তি টাঙানোর পরেও ময়লা আবর্জনা….

নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে মালিক বিহীন প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Reporter Name / ৭৯ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির অধীনস্থ প্রধানঝিরি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৪৬/১-এস থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে চালানো হয় এ অভিযান। এ সময় কয়েকজন চোরাকারবারী মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ইয়াবার চালান ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে ১৬টি কার্টনে থাকা মোট ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে ১ লাখ ৬০ হাজার ৪ পিস হলুদ রঙের এবং ১ হাজার ৬০৪ পিস সবুজ রঙের ইয়াবা ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বহাল রয়েছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা