• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
Headline
নির্বাচন ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বান্দরবানে কর্মশালা নির্বাচন ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বান্দরবানে কর্মশালা নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের পরীক্ষা নিযে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড কতৃপক্ষের আশ্বাস, ছাত্র ছাত্রী ও অভিভাবক দের বিচলিত না হওয়ার পরামর্শ উপজেলা নির্বহীঅফিসার এনামুল হাসানের লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ রাজস্থলীতে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ। ঈদগাঁওতে দীর্ঘদিনের জমি বিরোধ মীমাংসা করলো চেয়ারম্যান সোহেল জাহান বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য জৌথান বম গ্রেপ্তার বিনোদন কেন্দ্রের অভাবে ঈদগাঁওর রেললাইনে ভ্রমণ পিপাসুদের ভীড় ঈদগাঁওতে কারিগরী কোর্স না থাকায় কর্মসংস্থান হচ্ছেনা, চালু করণের দাবী ইসলামপুরে কবরস্থান সংস্কারে স্বেচ্ছাশ্রমে অংশ নিলো যুবসমাজ

রাজস্থলীতে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ।

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

হারাধন কর্মকার, রাজস্থলী।

রাঙামাটির রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকাল ২টায় রাজস্থলী উপজেলা পরিষদের গণমিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ রহমান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিয়া উদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার, রাজস্থলী থানার এসআই জয়নাল আবেদিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড় ও সমতলের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যের চর্চায় সবাইকে এগিয়ে আসতে হবে। জাতীয় কবির বৈচিত্র্যময় জীবন, কালজায়ী সাহিত্যকর্ম এবং তাঁর সৃষ্টির মূল সুর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এছাড়াও নজরুলের কবিতা ও গান আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণা জোগাবে বলেও জানান তাঁরা। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত ও বাচিক শিল্পী রওশন শরীফ তানির সঞ্চালনায় শুরুতেই বিশিষ্ট ঢোল বাদক শিবু দাশের ঢোল বাদনের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সূচনা হয়। এরপর কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি এবং রাজস্থলী উপজেলার শিল্পীরা নজরুলের গান এবং নৃত্য পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা