• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা

নির্বাচন ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বান্দরবানে কর্মশালা

Reporter Name / ১০৩ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
বর্তমান সরকারের নির্বাচন ইশতেহার বাস্তবায়ন, উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক প্রচার এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরতে পার্বত্য জেলার বান্দরবানে দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জুলাই) বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে তথ্য অধিদপ্তরের উদ্যোগে শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্স্যুয়ালি যুক্ত হয়ে কর্মশালার  শুভ উদ্বোধন ঘোষণা করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য অফিসার মো.মনিরুজ্জামান খান, তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা খাদিজা আক্তার,এছাও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও সাধারণ সম্পাদক এন. এ. জাকির’সহ প্রমুখ। 

বক্তারা বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং রাষ্ট্র, সরকার ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম যেমন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব, তেমনি গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে।কর্মশালার বিভিন্ন অধিবেশনে সরকারের নির্বাচন ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি, তথ্য অধিদপ্তরের কার্যক্রম, তথ্য অধিকার আইন, উন্নয়ন যোগাযোগ, তথ্য যাচাই (ফ্যাক্ট-চেকিং), সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য মোকাবিলা এবং সমসাময়িক গণমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা ও উপস্থাপনা করা হয়।বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সঠিক তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এতে একদিকে যেমন জনগণের আস্থা সুদৃঢ় হবে, অন্যদিকে দেশের উন্নয়ন অগ্রযাত্রা সম্পর্কে ইতিবাচক সচেতনতা সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা