• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের পাহাড়ে টানা প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে থানচি উপজেলায় সাঙ্গু নদীর পানি বেড়ে ফুঁসে উঠেছে। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি কৃষিজমি ও বিভিন্ন খামার পানিতে তলিয়ে গেছে। সোমবার ০৬ জুলাই দুপুরে।স্থানীয় সূত্রে জানা যায়,বান্দরবানে বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের প্রধান মাধ্যম সাঙ্গু নদী বর্তমানে উত্তাল অবস্থায় রয়েছে। পাহাড়ি ঢল ও ঝিরি-ঝরনার পানি মিশে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।উপজেলা প্রশাসন জানায়, টানা বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয়দের সতর্ক করতে মাইকিংসহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপকূল ও নদীপাড়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।এদিকে প্রবল বৃষ্টিপাতের কারণে থানচি–বান্দরবান নীলগিরি সড়কের আর্মি ক্যাম্পসংলগ্ন এলাকায় পাহাড়ি সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। স্থানীয়রা জানান, পর্যটনকেন্দ্র রাজা পাতার এলাকায় পর্যটক বহনকারী একটি নৌকা ডুবে যায়। তবে দুর্ঘটনার আগে পর্যটকরা নৌকা থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এ রিপোর্ট লেখা পর্যন্ত সাঙ্গু নদী উত্তাল রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায়,লামা মাতামুহুরি নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা