• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
কাপ্তাই হ্রদে ভাসমান  মরদেহ উদ্ধার পটিয়া উদীয়মান যুবক গোলাম মোস্তাফার ইন্তেকাল: জানাজা  সম্পন্ন, বিভিন্ন মহলের শোক  ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও উপ-স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হচ্ছে নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে -১০ টি মালিক বিহিন বার্মীজ গরু জব্দ জাতীয় পার্টি সদস্য সচিব রনি সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছন  দক্ষিণ জেলা জাতীয় পার্টি অকালে না ফেরার দেশে চলে গেলেন ঈদগাঁওর ইউনুস কোম্পানী ফারুয়া ইউনিয়নে আশিকা কর্তৃক ত্রাণ পাচ্ছে আরও  ৬০০ পরিবার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ইতিবাচক পরিবর্তন…. প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিয়মিত রোগী দেখেন স্বাস্থ্য কর্মকর্তা ঈদগাঁওতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন,নগদ অর্থ ও শুকনো খাদ্য বিতরণ লামায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্থ ব্রিজ ভেঙে পড়েছে দুর্ভোগে সাধারণ মানুষ

লামায় টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আলীকদম জোনের সার্বিক সহযোগিতার আশ্বাস

Reporter Name / ৭০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় জীনামেজু নন্দ মালা কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউট-এর কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। রবিবার (৫ জুলাই) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন  প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক ও মানবাধিকার কর্মী এবং লামা টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড কলেজের সভাপতি এম রুহুল আমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেকনিক্যাল ইনস্টিটিউটের ম্যানেজিং কমিটির সদস্য ম্যায়েছা মার্মা, সভাপতি এম রুহুল আমিন, উপজেলা খাদ্য কর্মকর্তা চন্দনাইশ থোয়াই মং এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আলীকদম জোন সব সময় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি নবপ্রতিষ্ঠিত লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জোন কমান্ডার লামা মুরুং কমপ্লেক্স-কাম-হোস্টেল পরিদর্শন করেন। সেখানে অধ্যয়নরত মুরুং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তিনি তাদের শিক্ষা কার্যক্রমে আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।স্থানীয়দের মতে, লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের মাধ্যমে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা