• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতেই পারাপার,স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দুর্যোগে ঘরবন্দি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে নেজাম উদ্দিন কোম্পানি, খাদ্য সহায়তায় স্বস্তি শতাধিক পরিবারের লামায় পাহাড়ে পানিবন্দি ৩০ হাজারও বেশি মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন সাংসাদ লুৎফুর রহমান কাজলের নিদের্শনায়.. জালালাবাদের হিন্দুপাড়া ছাতিপাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাঙ্গালহালিয়াতে  বন্যা প্লাবিত এলাকার পানি নিস্কাশনের উদ্যোগ হাতে নিয়েছে  সেনাবাহিনী কাপ্তাই জোন। ঈদগাঁওতে পানিবন্দি মানুষের পাশে চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টানা বর্ষণে ব্যাপক ক্ষয ক্ষতির আশংকা উপজেলায় ক্ষতিগ্রস্ত দের সহায়তায় ১০ মেঃটন খাদ্য শষ্য বরাদ্দ পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবন লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত একরাতে ৩ বসতবাড়ি ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, ইউপি সদস্যা আহত

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ইউনুছ (২৮), তার স্তী রানু আক্তার(২২) ও চার বছরের ছেলে মো. সোলেমান, জুয়েল( ২৭) ও তার স্তী কুলসুমা আক্তার (২৩)। ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক হোসেন।

স্থানীয় সূত্র জানায়,গত রবিবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। অব্যাহত এ বৃষ্টিতে বৃহস্পতিবার ভোর চারটার দিকে আচমকা পাহাড় ধসে মো. ইউনুছ ও জুয়েল এর ঘরের উপর পড়ে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা স্থানীয়দের সহায়তায় আক্রান্তদের উদ্ধার করেন। ততক্ষণে দুই পরিবারের ৫ সদস্য মারা যান। এদিকে একই রাত দেড়টার দিকে ইউনিয়নের উত্তর পাড়ায় আজিজনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগমের ঘরে পাহাড় ধসে পড়ে। এতে তিনি গুরুত্বর আহত হন। এ খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লোহাগড়া উপজেলার মা মনি জেনারেল হসসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাইছার হামিদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় অপমৃত্যু রুজু করা হয়েছে বলে জানান।লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন প্রতিবেদক’কে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। গত চারদিন ধরে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হয়। কিন্তু অনেকেই গুরুত্ব না দিয়ে ঝুকি নিয়ে বসবাস করছিল। নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা