• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে কাজ করায় দুই নির্মাণ শ্রমিক আটক নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল গুলি সহ ম্যাগজিন ও ইয়াবা উদ্ধার ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

সাংসাদ লুৎফুর রহমান কাজলের নিদের্শনায়.. জালালাবাদের হিন্দুপাড়া ছাতিপাড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

টানা পঞ্চম দিনের মতো ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়া মানুষের মাঝে শুকনা খাবার দিয়ে পাশে দাঁড়ালেন ঈদগাঁও উপজেলা যুবদলের আহবায়ক ও জালালাবাদ ইউপি সদস্য কামাল হোসেন।

কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নিদের্শনায় বৃহস্পতিবার ( ৯ জুলাই) সকালে জালালাবাদ ইউনিয়নের হিন্দু পাড়া,ছাতিপাড়া ও লরাবাগ এলাকায় পানিবন্দি লোকজনের মাঝে (ত্রাণ সরুপ) শুকনা খাবার বিতরন করা হয়েছে। 

এলাকায় পানিবন্দি কর্মহীন, ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন যুবদল নেতা,জনপ্রতিনিধি কামাল হোসেন বাড়ী বাড়ী গিয়ে। এসময় পানিবন্দি হয়েই ক্ষতিগ্রস্থ মানুষ অঝর নয়নে কান্নায় ভেঙে পড়েন। 

জলাবদ্ধতায় পানিবন্দি পরিবার সমুহের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এমন কার্যক্রম পরিচালনা করেন তিনি। এসময় অংশ নেন, ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সাগর, সাবেক সভাপতি আরিফ, সাইফুদ্দিন,আসাদুল্লাহ,রুবেল দে,নিপাশ দে,আব্দুল হকসহ আরো অনেকে।

​শুকনা খাবার বিতরণকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জালালাবাদ ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান,যুবদল আহবায়ক কামাল হোসেন। তিনি পানিবন্দি মানুষের খোঁজখবর নেন। সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন। তিনি বন্যা দুর্গতদের ধৈর্য ধরার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা