• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির উদ্যোগে বন্যার্তদের খাদ্য ও মানবিক সহায়তা

Reporter Name / ৯৯ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বন্যার্তদের পাশে খদ্য ও মাবিক সহায়তা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সপ্তাহখানেক ধরে টানা ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়ি ও পার্শ্ববর্তী রামু উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল. মো: ফয়জুল কবির পিএসসি ইঞ্জিনিয়ার্স, নাইক্ষ্যংছড়ি ও রামু উপজেলার ভারী বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বন্যার্তদের খোঁজখবর নেন।
এসময়ে ১১ বিজিবির সহায়তায় দুই শতাধিক বন্যার্তের মাঝে খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে অধিনায়ক উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও প্রবীণদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
পাশাপাশি বন্যাকবলিত মানুষের পাশে থেকে বিজিবির সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
অতি ভারি বর্ষণে ক্ষতিগ্রস্তদের খাবার বিতরনের সময়ে ব্যাটেলিয়ানের সহকারি পরিচালক এডি মো: পারভেজ শামীম এ উপস্থিত ছিলেন।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, মানবিক সংকট ও দুর্যোগকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা