• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত ঈদগাঁওতে সচেতনতা সভা ও স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ জালালাবাদে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে তরুন শিক্ষানুরাগী তকি কেশবপুরে বটাকা আদায় করতে গিয়ে ভুয়া আয়কর কর্মকর্তা আটক বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত্রদের মাঝে ত্রাণ  দিল উপজেলা বিএনপি। বাঙ্গালহালিয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত। রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান রাজস্থলীতে বন্যায় অতি ক্ষতিগ্ৰস্থ পরিবারের মাঝে রাঙামাটি জেলা পরিষদ ত্রাণ বিতরণ।

কেশবপুরে বটাকা আদায় করতে গিয়ে ভুয়া আয়কর কর্মকর্তা আটক

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর উপজেলা শহরে ভুয়া ইনকাম ট্যাক্স কর্মকর্তা পরিচয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে উৎপল কুমার রায় নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) কেশবপুর উপজেলা শহর এলাকার বিভিন্ন দোকানে গিয়ে উৎপল কুমার রায় নিজেকে ইনকাম ট্যাক্স কর্মকর্তা পরিচয় দেন। এ সময় তিনি বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার সময় বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়।
পরে স্থানীয় জনতা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ কালে তার পরিচয় নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা