সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সাথে বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার ( ১৬ জুলাই) উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে সাক্ষাতে বিলাইছড়ি বাজারের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বসহকারে শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারটির সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে দৃঢ় আশ্বাস দেন।
এ সময় বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রতন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রনি, সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, কোষাধ্যক্ষ বাবু প্রিয়ানন্দ বড়ুয়া, দপ্তর সম্পাদক বাবু শান্তি রায় চাকমা ( রায় বাবু), প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন এবং রনজিত দোকানদার উপস্থিত ছিলেন।