• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

পাহাড়ধসে একের পর এক প্রাণহানির ঘটনায় সরকার নির্বিকার: এরফান

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ধারাবাহিক প্রাণহানির ঘটনা রোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং অল্টারনেটিভসের কেন্দ্রীয় অর্গানাইজিং কমিটির সংগঠক মোহাম্মদ এরফানুল হক। সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় একই এলাকার পাঁচজন নিহতের ঘটনাস্থল গত বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ অভিযোগ করেন। এ সময় অল্টারনেটিভসের কেন্দ্রীয় সংগঠক স্থপতি অনিন্দ ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।মোহাম্মদ এরফানুল হক বলেন, “এ এলাকায় এখনো প্রায় ৪০টি পরিবার অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের ঢালে বসবাস করছে। আমি আপনার সঙ্গে কথা বলতে বলতেই আরেকটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। এত বড় প্রাণহানির ঘটনার পরও সরকারের দায়িত্বশীল কেউ সরেজমিনে আসছেন না এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগও নেওয়া হয়নি।”পরিদর্শন শেষে তিনি ও দলের নেতারা নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এর আগে পাহাড়ধসে গুরুতর আহত স্থানীয় এক নারী ইউপি সদস্যকে (মেম্বার) দেখতে গিয়ে তাঁর চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়া অল্টারনেটিভসের উদ্যোগে আজিজনগর ও ফাইতং ইউনিয়নের পাহাড়ধসে আহত ও ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝেও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।এ সময় এলাকার সর্দার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা