• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
ছাত্রদের ফ্রি পাঠদানের ঘোষণা…….. জালালাবাদের আন-নুর মডেল হেফজখানার  পরামর্শ সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রশস্তকরণ কাজ ইসলামাবাদ অংশে চলছে ঈদগাঁওতে শিল্পোদ্যোক্তা মনজুরুল হক চৌধুরীর জানাযায় শোকার্ত মানুষের ঢল দুর্নীতির মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ২০ বছরের কারাদণ্ড, কার্যকর সাজা ১০ বছর ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের–সাদ্দাম হোসেনের কল রেকর্ড উপস্থাপন, ‘মারো না কেন’ মন্তব্যে উসকানির অভিযোগ কক্সবাজার-চট্টগ্রাম রুটে পটিয়ায় র‍্যাবের অভিযান: এক লাখ ইয়াবাসহ মোটরসাইকেল গ্যাংয়ের ৬ সদস্য আটক বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা উদ্ধার জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা ও চারা বিতরন

লামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই’২৬ইং) লামা থানার হলরুমে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ছার হামিদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে লামা ট্রাফিকের পুলিশ পরিদর্শক (টিআই) গোবিন্দ চন্দ্র দাস, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লামা উপজেলা আহ্বায়ক নাজমুল ইসলাম এবং একতা মহিলা সমিতির পরিচালক আনোয়ারা বেগম।এছাড়াও সভায় লামা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ লামা থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার উপস্থিত শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি তাঁর বক্তব্যে সমাজে মাদকের ভয়াবহ প্রভাব তুলে ধরে মাদক নির্মূলে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। সভায় বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিতকরণ এবং পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা